পানপাত্র ও পানীয়
২৪/২০. অধ্যায়ঃ
সবার পান করা শেষে পরিবেশনকারী পান করবে
জামে তিরমিযী
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " سَاقِي الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আবূ কাতাদা (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: লোকদেরকে পানীয় পরিবেশনকারী সবার পান করা শেষে পান করবে।
সহীহ্, ইবনু মা-জাহ (৩৪৩৪), মুসলিম।ইবনু আবী আওফা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।