পানপাত্র ও পানীয়

২৪/১৮. অধ্যায়ঃ

মশকের মুখ উল্টা অবস্থায় রেখে তা হতে পানি পানের সম্মতি প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ عِيسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ إِلَى قِرْبَةٍ مُعَلَّقَةٍ فَخَنَثَهَا ثُمَّ شَرِبَ مِنْ فِيهَا ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سُلَيْمٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ ‏.‏ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَلاَ أَدْرِي سَمِعَ مِنْ عِيسَى أَمْ لاَ

বর্ণনাকারী ঈসা ইবনু আবদুল্লাহ ইবনু উনাইস (রহঃ) হতে তাঁর পিতা

তিনি (পিতা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি যে, তিনি একটি ঝুলন্ত মশকের দিকে উঠে যান এবং এর মুখ উল্টে ধরে তা থেকে পানি পান করেন।

মুনকার, যঈফ আবু দাউদ।এ অনুচ্ছেদে উম্মু সুলাইম হতেও হাদীস বর্ণিত হয়েছে। আবূ ঈসা বলেনঃ এ হাদীসের সনদ সহীহ নয়। (অধঃস্তন রাবী) আবদুল্লাহ ইবনু উমারের স্মৃতিশক্তি দুর্বল বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া তিনি ঈসার নিকটে হাদীস শুনার সুযোগ পেয়েছেন কি-না তা আমি (তিরমিযী) জানি না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18