পানপাত্র ও পানীয়
২৪/১১. অধ্যায়ঃ
দাঁড়িয়ে থাকাবস্থায় পানি পান করা নিষেধ
জামে তিরমিযী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا . فَقِيلَ الأَكْلُ قَالَ ذَاكَ أَشَدُّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। দাঁড়িয়ে খাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেনঃ এটাতো আরও গুরুতর।
সহীহ্, ইবনু মা-জাহ্ (৩৪২৪), মুসলিম।এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন ।