আহার ও খাদ্যদ্রব্য

২৩/৪০. অধ্যায়ঃ

খাওয়ার আগে ওজু না করার সম্মতি প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْخَلاَءِ فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَقَالُوا أَلاَ نَأْتِيكَ بِوَضُوءٍ قَالَ ‏ "‏ إِنَّمَا أُمِرْتُ بِالْوُضُوءِ إِذَا قُمْتُ إِلَى الصَّلاَةِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَقَدْ رَوَاهُ عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ عَنِ ابْنِ عَبَّاسٍ ‏.‏ وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ كَانَ سُفْيَانُ الثَّوْرِيُّ يَكْرَهُ غَسْلَ الْيَدِ قَبْلَ الطَّعَامِ وَكَانَ يَكْرَهُ أَنْ يُوضَعَ الرَّغِيفُ تَحْتَ الْقَصْعَةِ ‏.

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) পায়খানা হতে বেরিয়ে এলেন। তাঁর সামনে খাবার আনা হল। লোকেরা বলল, আমরা কি আপনার জন্য ওজুর পানি আনবো? তিনি বললেনঃ আমাকে নামাজে দাঁড়ানোর জন্য ওজুর নির্দেশ দেওয়া হয়েছে।

সহীহ্‌, মুখতাসার শামা-ইল (১৫৮), মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ বলেছেন। এ হাদীসটি আমর ইবনু দীনারও ইবনু আব্বাস (রাঃ) হতে সাঈদ ইবনু হুওয়াইরিসের সূত্রে বর্ণনা করেছেন। আলী ইবনুল মাদীনী বলেন, ইয়াহ্‌ইয়া ইবনু সাঈদ বলেছেন, খাওয়া আরম্ভের আগে হাত ধোয়াকে সুফিয়ান সাওরী মাকরূহ মনে করতেন। থালার নিচে রুটি রাখাকেও তিনি মাকরূহ মনে করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18