জিহাদের ফজিলত

২০/২৬. অধ্যায়ঃ

আল্লাহ তা’আলার পথে পাহারাদানের সাওয়াব

জামে তিরমিযী

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، قَالَ مَرَّ سَلْمَانُ الْفَارِسِيُّ بِشُرَحْبِيلَ بْنِ السِّمْطِ وَهُوَ فِي مُرَابَطٍ لَهُ وَقَدْ شَقَّ عَلَيْهِ وَعَلَى أَصْحَابِهِ قَالَ أَلاَ أُحَدِّثُكَ يَا ابْنَ السِّمْطِ بِحَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بَلَى ‏.‏ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ وَرُبَّمَا قَالَ خَيْرٌ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ وَمَنْ مَاتَ فِيهِ وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ وَنُمِّيَ لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏

বর্ণনাকারী মুহাম্মদ ইবনুল মুনকাদির (রহঃ)

কোন এক সময় শুরাহবীল ইবনু সিমতের সামনে দিয়ে সালমান ফারসি (রাঃ) পথ চলছিলেন। তিনি তখন তার ঘাঁটিতে পাহারারত ছিলেন। তাঁর ও তাঁর সাহাবীদের জন্য পাহারার কাজটি খুবই কঠিন হয়ে গিয়েছিল। তিনি (সালমান) বললেন, “হে সিমতের পুত্র! আমি কি তোমাকে এমন একটি হাদিস বলব, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট শুনেছি?” তিনি বললেন, “হ্যাঁ।” সালমান (রাঃ) বললেন, “আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ এক দিন আল্লাহর পথে সীমান্ত পাহারা দেওয়া একাধারে এক মাস রোজা রাখা এবং রাতে নামাজ আদায় করার চেয়েও উত্তম ও বেশি কল্যাণকর। এই কাজে লিপ্ত থাকাবস্থায় যে লোক মারা যাবে, তাকে কবরের বিপর্যয়কর পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হবে এবং কেয়ামত পর্যন্ত তার আমল পরিবর্ধিত করা হবে।”

সহীহ্, ইরওয়া (১২০০)এ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18