কুরবানী
১৭/১৯. অধ্যায়ঃ
(প্রতি বছর প্রতিটি পরিবার কুরবানী করবে)
জামে তিরমিযী
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو رَمْلَةَ، عَنْ مِخْنَفِ بْنِ سُلَيْمٍ، قَالَ كُنَّا وُقُوفًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَاتٍ فَسَمِعْتُهُ يَقُولُ " يَا أَيُّهَا النَّاسُ عَلَى كُلِّ أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أُضْحِيَةٌ وَعَتِيرَةٌ هَلْ تَدْرُونَ مَا الْعَتِيرَةُ هِيَ الَّتِي تُسَمُّونَهَا الرَّجَبِيَّةَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عَوْنٍ .
বর্ণনাকারী মিখনাফ ইবনু সুলাইম (রাঃ)
আমরা আরাফাতের মাঠে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমি তাঁকে বলতে শুনেছিঃ হে জনসমষ্টি! প্রতি বছর প্রত্যেক পরিবারের পক্ষ হতে কুরবানি ও আতীরা রয়েছে। তোমরা কি জান, আতীরা কী? তোমরা যাকে রজবিয়া বল এটা তাই।
সহীহ্, ইবনু মা-জাহ (৩১২৫)এ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন। আমরা এ হাদীসটি শুধুমাত্র উল্লেখিত সূত্রেই ইবনু আওনের রিওয়ায়াত হিসবে জেনেছি।