পবিত্রতা

১/১০১. অধ্যায়ঃ

হায়িজ অবস্থায় মসজিদ হতে কিছু আনা

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ قَالَتْ لِي عَائِشَةُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ ‏"‏ ‏.‏ قَالَتْ قُلْتُ إِنِّي حَائِضٌ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَهُوَ قَوْلُ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ لاَ نَعْلَمُ بَيْنَهُمُ اخْتِلاَفًا فِي ذَلِكَ بِأَنْ لاَ بَأْسَ أَنْ تَتَنَاوَلَ الْحَائِضُ شَيْئًا مِنَ الْمَسْجِدِ ‏.‏

বর্ণনাকারী কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ)

আয়েশা (রাঃ) আমাকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দিলেনঃ "হাত বাড়িয়ে মসজিদ হতে আমাকে মাদুরটি এনে দাও।" তিনি (আয়েশা) বলেন, আমি বললাম, আমি হায়েজগ্রস্ত। তিনি বললেনঃ তোমার হায়েজ তো তোমার হাতে নয়।

সহীহ। ইবনু মাজাহ- (৬৩২), মুসলিম।এ অনুচ্ছেদে ইবনু 'উমার ও আবূ হুরাইরা (রাঃ)- এর হাদীসও রয়েছে । আবূ 'ঈসা বলেন, 'আয়িশাহ্‌ (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ । হায়িযগ্রস্তা নারী মাসজিদ হতে হাত বাড়িয়ে কোন কিছু তুলে আনতে পারে, এ ব্যাপারে আলিমদের মধ্যে কোন মতবিরোধ নেই ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18