তালাক ও লিআন

১১/১. অধ্যায়ঃ

তালাকের সুন্নত পদ্ধতি

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ، طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَقَالَ هَلْ تَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا ‏.‏ قَالَ قُلْتُ فَيُعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ قَالَ فَمَهْ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ

বর্ণনাকারী ইউনুস ইবনু জুবাইর (রহঃ)

ইবনু উমর (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, এক লোক তার স্ত্রীকে হায়েয থাকাবস্থায় তালাক দিয়েছে। তিনি বললেন, তুমি কি আব্দুল্লাহ ইবনু উমরকে চেন? সে তার স্ত্রীকে হায়েয থাকাবস্থায় তালাক দিয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ)-কে উমর (রাঃ) (এর বিধান প্রসঙ্গে) প্রশ্ন করেন। তিনি তাকে নিজ স্ত্রীকে ফেরত নিতে হুকুম দিলেন। আমি (রাঃ) বললাম, এ তালাকও কি গণনা করা হবে? তিনি বললেনঃ কেন হবে না! তুমি কি মনে কর, যদি কোনো লোক অক্ষম হয় বা আহম্মকি করে (তাতে কি তালাক কার্যকর হবে না)।

সহীহ্‌, ইবনু মাজাহ- (২০২২), বুখারী, মুসলিম

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18