ইলম বা বিদ্যা অধ্যায়
৩/৮. অধ্যায়ঃ
জ্ঞান লাভ করে আমল না করা এবং যা করে না তা বলার প্রতি ভীতি প্ৰদৰ্শনঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব
(صحيح لغيره موقوف) وَعَنْ لُقْماَنَ يَعْنِيْ ابن عاَمِرٍ قاَلَ: كَانَ أَبُوْ الدَّرْدَاءِ يَقُوْلُ:"إِنَّمَا أَخْشَى مِنْ رَبِّي يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَدْعُوَنِيْ عَلَى رُؤُوْسِ الْخَلَائِقِ، فَيَقُولُ لِي: يَا عُوَيْمِرُ! فَأَقُولُ: لَبَّيْكَ رَبِّ، فَيَقُولُ: مَا عَمِلْتَ فِيمَا عَلِمْتَ؟" رواه البيهقي
বর্ণনাকারী লোক্বমান বিন আমের
তিনি বলেন, আবু দারদা (রাঃ) বলতেনঃ “ক্বিয়ামত দিবসে আমি আমার পালনকর্তকে ভয় করছি যে, তিনি আমাকে সকল সৃষ্টির সম্মুখে ডেকে বলবেনঃ হে উওয়াইমের! আমি বলবঃ লাব্বাইকা হে আমার পালনকর্তা! তখন তিনি বলবেনঃ যা শিক্ষা লাভ করেছে তদানুযায়ী কী আমল করেছিলে?” (হাদীছটি বর্ণনা করেছেন বায়হাকী)হাদিসের মানঃ সহিহ লিগাইরিহি মাওকুফ