রাসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৫/৩. অধ্যায়ঃ
কয়েকটি সূরার প্রভাবে রাসূলুল্লাহ (সাঃ) এর চুল সাদা হয়ে গিয়েছিল
শামায়েলে তিরমিযি
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي جُحَيْفَةَ ، قَالَ : قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، نَرَاكَ قَدْ شِبْتَ ، قَالَ : " قَدْ شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا " .
বর্ণনাকারী আবু জুহাইফা (রাঃ)
তিনি বলেন, একদা সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি। তিনি বললেন, হুদ এবং তদানুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপণীত করেছে। [৩৬]ব্যাখ্যা : -এর দ্বারা ঐসব সূরা উদ্দেশ্য, যাতে কিয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতিপ্রদর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে।
[৩৬] মুজামুল কাবীর লিত তাবরানী, হা/১৭৭৭৪ মুসনাদে আবু ই'আলা, হা/৮৮০: মিশকাত, হা/৫৩৫৩।