রাসূলুল্লাহ (সাঃ) এর চরিত্র (মাধুর্য)

৪৮/১১. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং প্রতিদান দিতেন

শামায়েলে তিরমিযি

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ، قَالَ : أَخْبَرَنَا شَرِيكٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ ، قَالَتْ : " أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بِقِنَاعٍ مِنْ رُطَبٍ وَأَجْرٍ زُغْبٍ , فَأَعْطَانِي مِلْءَ كَفِّهِ حُلِيًّا وَذَهَبًا " .

বর্ণনাকারী রুবাইয়্যি বিনতে মু’আওভভিয ইবনে আফরা (রাঃ)

আমি এক পাত্র খেজুর এবং কিছু হালকা পাতলা শসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক মুষ্ঠ অলংকার ও স্বর্ণ দান করলেন।[১]

[১] মুজামুল কাবীর লিত তাবারানী, হা/২০১৫৭; মুসনাদে আহমাদ, হা/২৭০৬৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18