রাসূলুল্লাহ (সাঃ) এর বালিশে হেলান দেয়ার বিবরণ

২২/৩. অধ্যায়ঃ

তিনি কখনো ঠেস দেয়া অবস্থায় খেতেন না

শামায়েলে তিরমিযি

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : " رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ "

বর্ণনাকারী জাবির ইবনে সামুরা (রাঃ)

তিনি বলেন, আমি নবী (সঃ)জ-কে বালিশের উপর হেলান দেয়া অবস্থায় দেখেছি. [১০২]ব্যাখ্যাঃ - এ হাদীস থেকে বুঝা যায়, আহার ছাড়া অন্য সময় রাসূলুল্লাহ (সঃ) হেলান দিয়ে বসতেন।

[১০২]আবু দাউদ, হা/৪১৪৫; মুসনাদে আহমাদ, হা/২১০১৩; শারহুস সুন্নাহ, হা/৩১২৬; সহীহ ইবনে হিব্বান, হা/৫৮৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18