রোগীদর্শন ও জানাযায় অংশগ্রহণ

৭/১৪৯. অধ্যায়ঃ

রুগ্ন ব্যক্তির জন্য ‘আমার যন্ত্রণা হচ্ছে’ অথবা ‘আমার প্রচন্ড ব্যথা হচ্ছে’ কিংবা ‘আমার জ্বর হয়েছে’ কিংবা ‘হায়! আমার মাথা গেল’ ইত্যাদি বলা জায়েয; যদি তা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশের জন্য না হয়

রিয়াদুস সলেহিন

وَعَنِ القَاسِمِ بنِ مُحَمَّدٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنهَا: وَارَأسَاهُ ! فَقَالَ النَّبيُّ صلى الله عليه وسلم: « بَلْ أنَا، وَارَأسَاهُ ! » ... وذكر الحديث . رواه البخاري

বর্ণনাকারী কাসেম ইবনে মুহাম্মাদ রাহিমাহুল্লাহ

একদা আয়েশা (রাঃ) বললেন, ’হায়! আমার মাথার ব্যথা।’ নবী (ﷺ) বললেন, ’’বরং হায়! আমার মাথার ব্যথা!’’ (অর্থাৎ আমার মাথাতেও প্রচন্ড ব্যথা হচ্ছে।) (বুখারী) [১]

সহীহুল বুখারী ৫৬৬৬, ৭২১৭, মুসলিম ২৩৮৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18