সালামের আদব
৬/১৪৩. অধ্যায়ঃ
সাক্ষাৎকালীন আদব - সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখ হওয়া, সৎ ব্যক্তির হাত চুমা, নিজ সন্তানকে স্নেহভরে চুমা দেওয়া, সফর থেকে আগত ব্যক্তির সাথে মু‘আনাকা (কোলাকুলি) করা মুস্তাহাব। আর (কারোর সম্মানার্থে) সামনে মাথা নত করা মাকরূহ।
রিয়াদুস সলেহিন
عَن أَبي الخَطَّابِ قَتَادَةَ، قَالَ: قُلْتُ ِلأَنَسٍ: أكَانَتِ المُصَافَحَةُ فِي أصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ؟ قَالَ: نَعَمْ . رواه البخاري
বর্ণনাকারী আবূল খাত্ত্বাব ক্বাতাদাহ (রাঃ)
তিনি বলেন, ’আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীদের মধ্যে কি মুসাফাহা (করমর্দন) করার প্রথা ছিল?’ তিনি বললেন, ’হ্যাঁ।’ (বুখারী) [১]
সহীহুল বুখারী ৬২৬৩, তিরমিযী ২৭২৯