সালামের আদব
৬/১৪২. অধ্যায়ঃ
যে হাঁচি দিবে সে আলহামদু লিল্লাহ বললে তার উত্তর দেওয়া মুস্তাহাব। নচেৎ তা অপছন্দনীয়। হাঁচির উত্তর দেওয়া, হাঁচি ও হাই তোলা সম্পর্কিত আদব-কায়দা
রিয়াদুস সলেহিন
وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: عَطَسَ رَجُلانِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ، فَقَالَ الَّذِي لَمْ يُشَمِّتْهُ: عَطَسَ فُلانٌ فَشَمَّتَّهُ، وَعَطَسْتُ فَلَمْ تُشَمِّتْنِي ؟ فَقَالَ: « هَذَا حَمِدَ الله، وَإنَّكَ لَمْ تَحْمَدِ الله ». متفقٌ عَلَيْهِ
বর্ণনাকারী আনাস (রাঃ)
দু’জন লোক নবী (ﷺ) এর নিকটে হাঁচল। তিনি তাদের মধ্যে একজনের উত্তর দিলেন। আর দ্বিতীয় জনের উত্তর দিলেন না। যে ব্যক্তির উত্তর দিলেন না সে বলল, ’অমুক ব্যক্তি হাঁচল তো তার উত্তর দিলেন, আর আমি হাঁচলাম, কিন্তু আপনি আমার উত্তর দিলেন না!?’ তিনি বললেন, ’’ঐ ব্যক্তি ’আলহামদু লিল্লাহ’ পড়েছে। আর তুমি ’আলহামদু লিল্লাহ’ পড়নি তাই।’’ (বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৬২২৫, মুসলিম ২৯৯১