সালামের আদব
৬/১৩২. অধ্যায়ঃ
সালাম দেওয়ার পদ্ধতি
প্রথমে যে সালাম দেবে তার এরূপ বলা (উচিত), ’আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারাকাতুহ’। এটা মুস্তাহাব। সে বহুবচন সর্বনাম ব্যবহার করবে; যদিও যাকে সালাম দেওয়া হয় সে একা হোক না কেন। আর সালামের উত্তরদাতা বলবে ’অআলাইকুমুস সালামু অরহমাতুল্লাহি অবারাকাতুহ, অর্থাৎ সে শুরুতে সংযোজক অব্যয় ’অ’ বা ’ওয়া’ শব্দ ব্যবহার করবে।
রিয়াদুস সলেহিন
وَعَنْ أَبي جُرَيٍّ الهُجَيْمِيِّ رضي الله عنه، قَالَ: أتيتُ رَسُول اللهِ صلى الله عليه وسلم، فَقُلتُ: عَلَيْكَ السَّلامُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم! قَالَ: لاَ تَقُلْ عَلَيْكَ السَّلامُ ؛ فَإِنَّ عَلَيْكَ السَّلاَمُ تَحِيَّةُ المَوتَى . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح ، وَقَدْ سَبَقَ بِطُولِهِ.
বর্ণনাকারী আবূ জুরাই হুজাইমী (রাঃ)
আমি আল্লাহর রাসূল (ﷺ) এর নিকট হাযির হয়ে বললাম, ’আলাইকাস সালাম’ ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেন, ’’আলাইকাস সালাম’ বলো না। কেননা, ’আলাইকাস সালাম’ হচ্ছে মৃত ব্যক্তিদেরকে জানানো অভিবাদন বাক্য।’’ (আবু দাঊদ, তিরমিযী হাসান সহীহ, ইতোপূর্বে সম্পূর্ণ হাদীসটি ৮০০ নম্বরে গত হয়েছে।) [১]
তিরমিযী ২৭২১, ২৭২২, আবূ দাউদ ৪০৮৪