নিদ্রার আদব
৫/১২৯. অধ্যায়ঃ
মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা
রিয়াদুস সলেহিন
وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: مَا جَلَسَ قَوْمٌ مَجْلِساً لَمْ يَذْكُرُوا اللهِ تَعَالَى فِيهِ، وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ فِيهِ، إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةٌ ؛ فَإنْ شَاءَ عَذَّبَهُمْ، وَإنْ شَاءَ غَفَرَ لَهُمْ . رواه الترمذي، وقال: حديث حسن
বর্ণনাকারী উক্ত রাবী
উক্ত রাবী (আবূ হুরায়রাহ রা.) থেকেই বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, ’’যে কোন জনগোষ্ঠী কোন মজলিসে বসে তাতে আল্লাহর যিকির না করে এবং তাদের নবী (ﷺ) এর উপর দরূদ পাঠ না করে, তাদেরই নোকসান (দুর্ভোগ) হবে; আল্লাহ যদি ইচ্ছা করেন তো তাদেরকে শাস্তি দেবেন এবং যদি চান তো তাদেরকে ক্ষমা করে দেবেন। (তিরমিযী, হাসান)[১]
তিরমিযী ৩৩৮০, আহমাদ ৯৩০০, ৯৪৭২, ৯৫৩৩, ৯৮৮৪, ৯৯০৭, ১০০৫০