পানাহারের আদব-কায়দা

৩/১১৬. অধ্যায়ঃ

পান-পাত্রের বিবরণ (সব ধরনের পাক পাত্রে পান করা জায়েজ। সোনা রুপার পাত্র ছাড়া সকল প্রকার পাক পবিত্র পাত্রে পান করা বৈধ। কোন ধরনের পাত্র বা হাত না ব্যবহার করে সরাসরি মুখ দিয়ে নদী বা ঝর্না ইত্যাদি থেকে পান করা বৈধ, সোনা রুপার পাত্রে পানাহার, ওজু ও অন্যান্য সব ধরনের ব্যবহার হারাম)

সোনা-রূপা ছাড়া সমস্ত পবিত্র পানপাত্রে পান করা জায়েয। আর বিনা পাত্রে ও হাত না লাগিয়ে সরাসরি নদী ইত্যাদির পানিতে মুখ লাগিয়ে পান করা বৈধ এবং পানাহার, ওযূ তথা সমস্ত কাজে সোনা-রূপার পাত্র ব্যবহার হারাম।

রিয়াদুস সলেহিন

وَعَن عَبدِ اللهِ بنِ زَيدٍ رضي الله عنه، قَالَ: أتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْرَجْنَا لَهُ مَاءً في تَوْرٍ مِنْ صُفْر فَتَوَضَّأَ. رواه البخاري

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে যায়দ (রাঃ)

তিনি বলেন, ’নবী (ﷺ) একবার আমাদের নিকট এলেন। আমরা তাঁকে পিতলের একটি পাত্রে পানি দিলাম, তিনি (তা দিয়ে) ওজু করলেন।’ (বুখারী) [১]

সহীহুল বুখারী ১৭৯, ১৮৫, ১৮৬, ১৯১, ১৯২, ১৯৭, ১৯৯, মুসলিম ২৩৫, তিরমিযী ৩২, নাসায়ী ৯৭, ৯৮, আবূ দাউদ ১১৮, ইবনু মাজাহ ৪৩৪, আহমাদ ১৫৯৯৬, ১৬০০৩, ১৬০১৭, ১৬০২৪, মুওয়াত্তা মালেক ৩২, দারেমী ৬৯৪

হাদিস নং
২/৭৭৯
অধ্যায়
পান-পাত্রের বিবরণ (সব ধরনের পাক পাত্রে পান করা জায়েজ। সোনা রুপার পাত্র ছাড়া সকল প্রকার পাক পবিত্র পাত্রে পান করা বৈধ। কোন ধরনের পাত্র বা হাত না ব্যবহার করে সরাসরি মুখ দিয়ে নদী বা ঝর্না ইত্যাদি থেকে পান করা বৈধ, সোনা রুপার পাত্রে পানাহার, ওজু ও অন্যান্য সব ধরনের ব্যবহার হারাম)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18