বিবিধ
১/৭. অধ্যায়ঃ
দৃঢ়-প্রত্যয় ও (আল্লাহর প্রতি) ভরসা
রিয়াদুস সলেহিন
الثالث: عن ابن عباس رضي الله عنهما أيضاً قال: "حسبنا الله ونعم الوكيل، قالها إبراهيم صلى الله عليه وسلم حين ألقي في النار، وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا: إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا: حسبنا الله ونعم الوكيل: (رواه البخاري).
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
ইবনু আব্বাস (রাঃ) হতেই বর্ণিত, তিনি বলেন যে, ’’হাসবুনাল্লাহু অনি’মাল অকীল’’ কথাটি ইব্রাহীম (ﷺ) তখন বলেছিলেন, যখন তাঁকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এবং মুহাম্মাদ (ﷺ) এটি তখন বলেছিলেন যখন লোকেরা বলেছিল যে, ’(কাফের) লোকেরা তোমাদের মুকাবিলার জন্য সমবেত হয়েছে; ফলে তোমরা তাদেরকে ভয় কর।’ কিন্তু এ কথা তাদের ঈমানকে বাড়িয়ে দিল এবং তারা বলল, ’’হাসবুনাল্লাহ্ অনি’মাল অকীল।’’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনই উত্তম কর্মবিধায়ক। (বুখারী)অন্য এক বর্ণনায় ইবনু আব্বাস বলেন, আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় ইব্রাহীম (ﷺ)-এর শেষ কথা ছিল, ’’হাসবিয়াল্লাহ্ অনি’মাল অকীল।’’[১]
সহীহুল বুখারী ৪৫৬৩, ৪৫৬৪