পানাহারের আদব-কায়দা

৩/১০৬. অধ্যায়ঃ

খাওয়া সত্ত্বেও পরিতৃপ্ত না হলে কী বলা ও করা উচিত?

রিয়াদুস সলেহিন

عَن وَحْشِيِّ بنِ حَربٍ رضي الله عنه: أَنَّ أَصحَابَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، قَالُوا: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، إنَّا نَأكُلُ وَلاَ نَشْبَعُ ؟ قَالَ: « فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ » قَالُوا: نَعَمْ . قَالَ: « فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ، وَاذْكُرُوا اسْمَ اللهِ، يُبَارَكْ لَكُمْ فِيهِ ». رواه أَبُو داود

বর্ণনাকারী অহশী ইবনে হার্ব (রাঃ)

সাহাবাগণ নিবেদন করলেন, ’হে আল্লাহর রাসূল! আমরা খাই, কিন্তু যেন পেট ভরে না।’ তিনি বললেন, ’’তাহলে হয়তো তোমরা আলাদা আলাদা খাও।’’ তারা বললেন, ’জী হ্যাঁ।’ তিনি বললেন, ’’তোমরা জামা’আতবদ্ধভাবে ’বিসমিল্লাহ’ বলে আহার করো, তাহলে তাতে তোমাদের জন্য বরকত দান করা হবে।’’ (আবূ দাঊদ) [১]

আবূ দাউদ ৩৭৬৪, ইবনু মাজাহ ৩২৮৬, আহমাদ ১৫৬৪৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18