বিবিধ
১/৪০. অধ্যায়ঃ
পিতা-মাতার সাথে সদ্ব্যবহার এবং আত্মীয়তা অক্ষুণ্ণ রাখার গুরুত্ব
রিয়াদুস সলেহিন
وَعَنِ البَرَاءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبيِّ صلى الله عليه وسلم، قَالَ: «الخَالةُ بِمَنْزِلَةِ الأُمِّ». رواه الترمذي، وَقالَ: حديث حسن صحيح»
বর্ণনাকারী বারা ইবনু ‘আযেব (রাঃ)
বারা ইবনু ’আযেব (রাঃ) কৃর্তক বর্ণিত, নবী (ﷺ) বলেন, ’’খালা মায়ের মর্যাদায় অধিষ্ঠিত।’’ (তিরমিযী)[১]এ প্রসঙ্গে আরো অনেক সহীহ ও প্রসিদ্ধ হাদীস রয়েছে, তার মধ্যে গুহাবন্দী তিন ব্যক্তির (১৩নং) হাদীস, জুরাইজের (২৬৪নং) লম্বা হাদীস এবং আরো অন্যান্য সহীহ ও প্রসিদ্ধ হাদীস সংক্ষেপ করার উদ্দেশ্যে উল্লেখ করলাম না। তার মধ্যে ’আমর ইবনু আবাসাহর (৪৪৩নং) হাদীসটি বড়ই গুরুত্বপূর্ণ, যাতে ইসলামের অনেকানেক মৌলনীতি ও শিষ্টাচারিতার কথা বর্ণিত হয়েছে। যেটিকে পূর্ণরূপে ’আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব’ পরিচ্ছেদে উল্লেখ করব -ইনশাআল্লাহ।যে হাদীসে সাহাবী (রাঃ) বলেন, আমি নবুঅতের শুরুর দিকে মক্কায় নবী (ﷺ)-এর নিকটে এলাম এবং বললাম, ’আপনি কি?’ তিনি বললেন, ’’আমি নবী।’’ আমি বললাম, ’নবী কি?’ তিনি বললেন, ’’আমাকে মহান আল্লাহ প্রেরণ করেছেন।’’ আমি বললাম, ’ কী নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন?’ তিনি বললেন, ’’জ্ঞাতিবন্ধন অক্ষুণ্ণ রাখা, মূর্তি ভেঙ্গে ফেলা, আল্লাহকে একক উপাস্য মানা এবং তাঁর সাথে কাউকে শরীক না করার নির্দেশ দিয়ে।---’’ (অতঃপর পূর্ণ হাদীস বর্ণনা করেছেন। আর আল্লাহই অধিক জানেন।)
সহীহুল বুখারী ২৭০০, ৪২৫১, তিরমিযী ১৯০৪