বিবিধ
১/৪০. অধ্যায়ঃ
পিতা-মাতার সাথে সদ্ব্যবহার এবং আত্মীয়তা অক্ষুণ্ণ রাখার গুরুত্ব
রিয়াদুস সলেহিন
وَعَن سَلمَانَ بنِ عَامِرٍ رضي الله عنه، عَنِ النَّبيِّ صلى الله عليه وسلم، قَالَ » إِذا أَفْطَرَ أَحَدُآُمْ فَلْيُفْطِرْعَلَى تَمرٍ ، فَإِنَّهُ برآَةٌ ، فَإِنْ لَمْ يجِد تَمْراً ، فَالماءُ ، فَإِنَّهُ طُهُورٌ « وقال: » الصَّدَقَةُ عَلَى المِسكينِ صَدَقةٌ، وعَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ : صَدَقَةٌ وَصِلَةٌ». رواه الترمذي، وَقالَ: حديث حسن».
বর্ণনাকারী সালমান ইবনু আমের (রাঃ)
নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন ইফতার করে, সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কেননা এতে বরকত রয়েছে। আর যদি সে খেজুর না পায়, তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে, কেননা এটি পবিত্র। [- হাদিসের এই অংশটুকু সহিহ নয়]তিনি আরো বলেন "মিসকীনকে সাদকাহ করলে সাদকাহ (করার সওয়াব) হয়। আর আত্মীয়কে সাদকাহ করলে দু’টি সওয়াব হয়ঃ সাদকাহ করার ও আত্মীয়তার বন্ধন বজায় রাখার।’’ (তিরমিযী এটিকে হাসান বলেছেন [১])
তিরমিযী ৬৫৮, নাসায়ী ২৫৮২, আবূ দাউদ ২৩৫৫, ইবনু মাজাহ ১৬৯৯, ১৮৪৪, আহমাদ ১৫৭৯২, ১৫৭৯৮, ১৭৪১৪, ২৭৭৪৮, ১৭৪৩০, দারেমী ১৬৮০, ১৭০১