বিবিধ
১/৩৮. অধ্যায়ঃ
পরিবার-পরিজন, স্বীয় জ্ঞানসম্পন্ন সন্তান-সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শর‘য়ী নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব
রিয়াদুস সলেহিন
عَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: أَخَذَ الحَسَنُ بنُ عَلِيٍّ رَضِيَ الله عَنهُمَا تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا في فِيهِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «كَخْ كَخْ إرْمِ بِهَا، أمَا عَلِمْتَ أنَّا لاَ نَأكُلُ الصَّدَقَةَ !؟». مُتَّفَقٌ عَلَيهِوفي روايةٍ : » إنا لا تَحِلُّ لنَا الصَّدقةُ « وقوله : » آِخْ آِخْ « يُقالُ بِاسْكَانِ الخَاءِ ، ويُقَالُ بكَسرِهَا معالتَّنْوِينِ وهيَ آلمةُ زَجْر للصَّبِيِّ عن المُسْتَقذَرَاتِ ، وآَانَ الحسنُ رضي اللَّه عنه صبِياً .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
হাসান ইবনু আলী (রাঃ) সাদকার একটি খুরমা নিয়ে তাঁর মুখে রাখলেন। তা দেখে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’ছিঃ ছিঃ! ফেলে দাও। তুমি কি জানো না যে, আমরা সাদকাহ খাই না?’’ (বুখারী ও মুসলিম) [১]অন্য বর্ণনায় আছে, ’’....আমাদের জন্য সাদকাহ হালাল নয়।’’
সহীহুল বুখারী ১৪৯১, ১৪৮৫, ৩০৭২, মুসলিম ১০৬৯, আহমাদ ৭৭০০, ৯০১৪. ৯০৫৩, ৯৪৩৫, ২৭২৫৭, ৯৮১৭, দারেমী ১৬৪২