বিবিধ
১/৩. অধ্যায়ঃ
সবর (ধৈর্যের) বিবরণ
রিয়াদুস সলেহিন
وعنْ أبي زيْد أُسامَة بن زيد حَارثَةَ موْلَى رسُول االله صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم وحبَّهِ وابْنِ حبِّهِ رضـِيَ االلهعنهُمَا ، قالَ : أَرْسلَتْ بنْتُ النَّبِيِّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم : إنَّ ابْنِي قَدِ احتُضِرَ فاشْهدْنَا ، فأَرسَلَ يقْرِئُ السَّلامَويَقُول : » إن للَّه مَا أَخَذَ ، ولهُ مَا أعْطَى ، وآُلُّ شَيْءٍ عِنْدَهُ بأجَلٍ مُسمَّى ، فلتصْبِر ولتحْتسبْ « فأرسَلَتْإِليْهِ تُقْسمُ عَلَيْهِ ليأْتينَّها. فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبادَة،َ وَمُعَاذُ ابْنُ جَبَلٍ ، وَأُبَيُّ بْنَ آَعْبٍ ، وَزَيْدُ بْنِ ثاَبِتٍ ،وَرِجَالٌ رَضِيَ اللَّهُ عَنْهُمْ ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم الصبيُّ ، فأقعَدَهُ في حِجْرِهِ ونَفْسُهُتَقعْقعُ ، فَفَاضتْ عَيْناهُ ، فقالَ سعْدٌ : يَا رسُولَ االله مَا هَذَا ؟ فقالَ: » هَذِهِ رَحْمةٌ جعلَهَا اللَّهُ تعَلَى في قُلُوبِعِبَادِهِ « وفي روِايةٍ : » في قُلُوبِ منْ شَاءَ مِنْ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ منْ عِبَادِهِ الرُّحَمَاءَ « مُتَّفَقٌ عَلَيْهِ .وَمَعْنَى » تَقَعْقَعُ « : تَتحَرَّكُ وتَضْطَربُ .
বর্ণনাকারী আবূ যায়েদ উসামাহ ইবনু যাইদ ইবনু হারেসাহ
নবী (ﷺ) এর কন্যা তাঁর নিকট সংবাদ পাঠালেন যে, ’আমার ছেলের মর মর অবস্থা, তাই আপনি আমাদের এখানে আসুন।’ ’তিনি সালাম দিয়ে সংবাদ পাঠালেন যে, ’’আল্লাহ তা’আলা যা নিয়েছেন, তা তাঁরই এবং যা দিয়েছেন তাও তাঁরই। আর তাঁর কাছে প্রতিটি জিনিসের এক নির্দিষ্ট সময় আছে।” অতএব সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা রাখে।’ রাসূল (ﷺ)-এর কন্যা পুনরায় কসম দিয়ে বলে পাঠালেন যে, তিনি যেন অবশ্যই আসেন।ফলে তিনি সা’দ ইবনু ’উবাদাহ, মু’আয ইবনু জাবাল, উবাই ইবনু কা’ব, যাইদ ইবনু সাবেত (রাঃ) এবং আরো কিছু লোকের সঙ্গে সেখানে গেলেন।শিশুটিকে আল্লাহর রাসূল (ﷺ)-কে তুলে দেওয়া হল। তিনি তাকে নিজ কোলে বসালেন। সে সময় তার প্রাণ ধুকধুক্ করছিল। (তার এই অবস্থা দেখে) তাঁর চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল। সা’দ (রাঃ) বললেন, ’হে আল্লাহর রাসূল! একি?’ তিনি বললেন, ’’এ হচ্ছে দয়া, যা আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের অন্তরে রেখে দিয়েছেন।’’অন্য একটি বর্ণনায় আছে, ’’যে সব বান্দার অন্তরে তিনি চান তাদের অন্তরে রেখে দিয়েছেন। আর আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে কেবল মাত্র দয়ালুদের প্রতই দয়া করেন।’’[১]
সহীহুল বুখারী ১২৮৪, ৫৬৫৫, ৬৬০২, ৬৬৫৫, ৭৩৭৭, ৭৪৪৮, মুসলিম ৯২৩, নাসায়ী ১৮৬৮, আবূ দাউদ ৩১২৫, আহমাদ ২১২৬৯, ২১২৮২, ২১২৯২