ক্ষমাপ্রার্থনামূলক নির্দেশাবলী
২০/৩৭২. অধ্যায়ঃ
আল্লাহ তা‘আলা মুমিনদের জন্য জান্নাতের মধ্যে যা প্রস্তুত রেখেছেন
রিয়াদুস সলেহিন
وَعَنْ أَبِي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: إِنَّ فِي الجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الجَوَادَ المُضَمَّرَ السَّريعَ مِئَةَ سَنَةٍ مَا يَقْطَعُها. متفق عليهوَرَوَيَاهُ فِي الصَّحِيحَينِ أَيضاً مِن رِوَايَةِ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: يَسيرُ الرَّاكِبُ فِي ظِلِّها مِئَةَ سَنَةٍ مَا يَقْطَعُها
বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, ’’জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় কোন আরওহী উৎকৃষ্ট, বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশো বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না।’’(বুখারী-মুসলিম)[১]এটিকেই আবূ হুরাইরা (রাঃ) হতে বুখারী-মুসলিম সহীহায়নে বর্ণনা করেছেন যে, ’’একটি সওয়ার [অশ্বারোহী] তার ছায়ায় একশো বছর ব্যাপী চললেও তা অতিক্রম করতে পারবে না।’’
সহীহুল বুখারী ৬৫৫৩, মুসলিম ২৮২৮