বিবিধ
১/২১. অধ্যায়ঃ
নেকী ও সংযমশীলতার কাজে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব
রিয়াদুস সলেহিন
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنهُمَا : أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم لَقِيَ رَكْباً بالرَّوْحَاءِ، فَقَالَ: «مَنِ القَوْمُ؟» قَالُوا : اَلْمُسلِمُونَ، فَقَالُوا : مَن أنتَ ؟ قَالَ: «رَسُولُ الله»، فَرَفَعَت إِلَيْهِ امرأةٌ صَبياً، فَقَالَتْ: ألِهَذَا حَجٌّ ؟ قَالَ: «نَعَمْ، وَلَكِ أجْرٌ». رواه مسلم
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
ইবনু আব্বাস (রাঃ) 'রওহা' নামক স্থানে এক কাফেলার সঙ্গে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাৎ হল। তিনি বললেন, ’’তোমরা কারা?’’ তারা বলল, ’(আমরা) মুসলিম।’ অতঃপর তারা বলল, ’আপনি কে?’ তিনি বললেন, ’’(আমি) আল্লাহর রাসূল।’’ অতঃপর একজন মহিলা তার এক বাচ্চাকে তাঁর দিকে তুলে বলল, ’এর কি হজ্জ আছে?’ তিনি বললেন, ’’হ্যাঁ, আর তুমিও নেকী পাবে।’’[১]
মুসলিম ১৩৩৬, আবূ দাউদ ১৭৩৫, আহমাদ ১৯০১, ২১৮৮, ২৬০৫, ৩১৮৫, ৩১৯২, মুওয়াত্তা মালেক -৯৬১, নাসায়ী ২৬৪৫, ২৬৪৬, ২৬৪৭, ২৬৪৮, ২৫৪৯