বিবিধ চিত্তকর্ষী হাদিসসমূহ

১৯/৩৭০. অধ্যায়ঃ

দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে

রিয়াদুস সলেহিন

وَعَنْ رِفَاعَةَ بنِ رَافِعٍ الزُّرَقِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: جَاءَ جِبرِيلُ إلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَا تَعُدُّوْنَ أَهْلَ بَدْرٍ فِيكُمْ؟ قَالَ: «مِنْ أَفْضَلِ المُسْلِمِينَ» أَوْ كَلِمَةً نَحْوَهَا . قاَلَ : وَكَذلِكَ مَنْ شَهِدَ بَدْراً مِنَ المَلائِكَةِ . رواه البخاري

বর্ণনাকারী রিফাআহ ইবনে রাফে’ যুরাক্বী (রাঃ)

তিনি বলেন, নবী (ﷺ)-এর নিকট জিবরীল এসে বললেন, ’বদর যুদ্ধে অংশ গ্রহণকারীদেরকে আপনাদের মাঝে কিরূপ গণ্য করেন?’ তিনি বললেন, ’’সর্বশ্রেষ্ঠ মুসলিমদের শ্রেণীভুক্ত গণ্য করি।’’ অথবা অনুরূপ কোন বাক্যই তিনি বললেন। [জিবরীল] বললেন, ’বদর যুদ্ধে অংশগ্রহণকারী ফিরিশতাগণও অনুরূপ [সর্বশ্রেষ্ঠ ফেরেশতাগণের শ্রেণীভুক্ত]।’(বুখারী)[১]

সহীহুল বুখারী ৩৯৯২, ৩৯৯৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18