নিষিদ্ধ বিষয়াবলী
১৮/৩৬৫. অধ্যায়ঃ
পুরুষের জন্য জাফরানি রঙের পোশাক হারাম
রিয়াদুস সলেহিন
وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: «أُمُّكَ أمَرَتْكَ بِهَذا ؟» قُلْتُ: أَغْسِلُهُمَا ؟ قَالَ: «بَلْ أَحْرِقْهُمَا»وَفِي رِوَايَةٍ، فَقَالَ: «إِنَّ هَذَا مِنْ ثِيَابِ الكُفَّارِ فَلاَ تَلْبَسْهَا» . رواه مسلم
বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ‘আস (রাঃ)
নবী (ﷺ) আমার পরনে দুটো জাফরান রঙের কাপড় দেখে বললেন, ’’তোমার মা কি তোমাকে এ কাপড় পরিধান করতে আদেশ করেছে?’’ আমি বললাম, ’আমি কি তা ধুয়ে ফেলব?’ তিনি বললেন, ’’বরং তা পুড়িয়ে ফেলো।’’ অন্য এক বর্ণনায় আছে, তিনি বললেন, ’’এ হল কাফেরদের পোশাক। সুতরাং তুমি এ পরিধান করো না।’’(মুসলিম)[১]
মুসলিম ২০৭৭, নাসায়ী ৫৩১৬, ৫৩১৭, আহমাদ ৬৪৭৭, ৬৫০০, ৬৭৮২, ৬৮৯২, ৬৯৩৩