নিষিদ্ধ বিষয়াবলী

১৮/৩৩৫. অধ্যায়ঃ

যদি কোন স্ত্রীকে তার স্বামী বিছানায় ডাকে, তাহলে কোন শরয়ী ওজর ছাড়া তার তা উপেক্ষা করা হারাম

রিয়াদুস সলেহিন

عَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِذَا دَعَا الرَّجُلُ امْرَأتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ». متفق عَلَيْهِ . وفي رواية : حَتَّى تَرْجِعَ

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’যখন কেউ তার স্ত্রীকে স্বীয় বিছানার দিকে [দেহ মিলনের জন্য] ডাকে, আর সে তা প্রত্যাখ্যান করে এবং তার প্রতি [তার স্বামী] রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তখন ফজর পর্যন্ত ফিরিস্তারা তাকে অভিশাপ করতে থাকেন।’’(বুখারী)[১]অন্য বর্ণনায় আছে, ’’তার স্বামীর কাছে না আসা পর্যন্ত [তাকে অভিশাপ করতে থাকেন]।’’

সহীহুল বুখারী ৩২৩৭, ৫১৯৩, ৫১৯৪, মুসলিম ১৪৩৬, আবূ দাউদ ২১৪১, আহমাদ ৭৪২২, আহমাদ ৮৩৭৩, ৮৭৮৬, ৯৩৭৯, ৯৭০২, ৯৮৬৫, ১০৩৫৩, দারেমী ২২২৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18