নিষিদ্ধ বিষয়াবলী

১৮/৩২৩. অধ্যায়ঃ

ঝড়কে গালি দেওয়া নিষেধ ও ঝড়ের সময় দো‘আ

রিয়াদুস সলেহিন

وَعَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : «الرِّيحُ مِنْ رَوحِ اللهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأتِي بِالعَذَابِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَلاَ تَسُبُّوهَا، وَسَلُوا اللهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِاللهِ مِنْ شَرِّهَا» . رواه أبو داود بإسناد حسن

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, ’’বায়ু আল্লাহর আশিস, যা রহমত আনে এবং আযাবও আনে। কাজেই তোমরা যখন তা বইতে দেখবে, তখন তাকে গালি দিও না। বরং আল্লাহর নিকট তার ইষ্ট প্রার্থনা কর এবং তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা কর।’’[আবূ দাঊদ হাসান সূত্রে][১]

আবূ দাউদ ৫০৯৭, ইবনু মাজাহ ৩৭২৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18