নিষিদ্ধ বিষয়াবলী
১৮/৩২১. অধ্যায়ঃ
কোন মুনাফিক, পাপী ও বিদআতী প্রভৃতিকে ‘সর্দার’ প্রভৃতি দ্বারা সম্বোধন করা নিষেধ
রিয়াদুস সলেহিন
عَن بُريَدَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لاَ تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّداً فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ ـ عَزَّ وَجَلَّ ـ» . رواه أبو داود بإسنادٍ صحيح
বর্ণনাকারী বুরাইদা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’মুনাফিককে ’সর্দার’ বলো না। কেননা, সে যদি তোমাদের ’সর্দার’ হয়, তাহলে তোমরা [অজ্ঞাতসারে] তোমাদের মহামহিমান্বিত প্রতিপালককে অসন্তুষ্ট করে ফেলবে।’’[আবূ দাঊদ বিশুদ্ধ সূত্রে][১]
আবূ দাউদ ৪৯৭৭, আহমাদ ২২৪৩০