নিষিদ্ধ বিষয়াবলী
১৮/৩১৮. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ের সময় কসম খাওয়া মকরুহ; যদিও তা সত্য হয়
রিয়াদুস সলেহিন
عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : الحَلِفُ مَنْفَقَةٌ لِلسِّلْعَةِ، مَمْحَقَةٌ لِلْكَسْبِ . متفق عليه
বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, ’’কসম পণ্যদ্রব্য বিক্রয় বৃদ্ধি করে বটে; [কিন্তু] তা লাভ [বরকত] বিনষ্ট করে।’’(বুখারী-মুসলিম)[১]
সহীহুল বুখারী ২০৮৭, মুসলিম ১৬০৬, নাসায়ী ৪৪৬১, আবূ দাউদ ৩৩৩৫, আহমাদ ৭১৬৬, ৭২৫১, ৯০৮৫