নিষিদ্ধ বিষয়াবলী

১৮/২৮১. অধ্যায়ঃ

তিনজনের একজনকে ছেড়ে দু’জনের কানাকানি

কোন স্থানে একত্রে তিনজন থাকলে, একজনকে ছেড়ে তার অনুমতি না নিয়ে দু’জনে কানাকানি করা [বা প্রথম ব্যক্তিকে গোপন করে কোন কথা বলাবলি করা] নিষেধ। তবে প্রয়োজনবশতঃ এমন গোপন-ভাবে কোন গুপ্ত কথা বলা যে, যাতে তৃতীয়-জন যেন তা না শুনতে পায়, তাহলে তা বৈধ। অনুরূপ দু’জনের এমন ভাষায় কথা বলা যা তৃতীয় ব্যক্তি বুঝে না, তাও নিষিদ্ধের পর্যায়ভুক্ত।আল্লাহ বলেছেন,﴿إِنَّمَا النَّجْوَىٰ مِنَ الشَّيْطَانِ﴾ [المجادلة: ١٠]অর্থাৎ গোপন পরামর্শ তো শয়তানেরই প্ররোচনা।(সূরা মুজাদিলাহ ১০ আয়াত)

রিয়াদুস সলেহিন

وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ: «إِذَا كُنْتُمْ ثَلاَثَةً، فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ، مِنْ أَجْلِ أَنَّ ذَلِكَ يُحْزِنُهُ» . متفق عَلَيْهِ

বর্ণনাকারী ইবনে মাসঊদ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যখন [একত্রে] তিনজন থাকবে, তখন লোকদের সঙ্গে মিলিত না হওয়া অবধি একজনকে ছেড়ে দু’জনে যেন কানাকানি না করে। কারণ, এতে [ত্যক্ত ব্যক্তিকে] মনঃকষ্টে ফেলা হবে।’’(বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ৬২৯০, মুসলিম ২১৮৪, তিরমিযী ২৮২৫, আবূ দাউদ ৪৮৫১, ইবনু মাজাহ ৩৭৭৫, আহমাদ ৩৫৫০, ৪০২৯, ৪০৮২, ৪০৯৫, ৪১৬৪, ৪৪১০, ৪৪২২, দারেমী ২৬৫৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18