নিষিদ্ধ বিষয়াবলী
১৮/২৭৩. অধ্যায়ঃ
মুসলিমদেরকে তুচ্ছ জ্ঞান করা হারাম
রিয়াদুস সলেহিন
وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ يَدْخُلُ الجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ» فَقَالَ رَجُلٌ : إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَناً، وَنَعْلُهُ حَسَنةً، فَقَالَ: «إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الجَمَالَ، الكِبْرُ : بَطَرُ الحَقِّ، وَغَمْطُ النَّاسِ» . رواه مسلم
বর্ণনাকারী ইবনে মাসঊদ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, ’’যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’’ [এ কথা শুনে] এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ’মানুষ তো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, [তাহলে সেটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে?]’ তিনি বললেন, ’’নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা।’’(মুসলিম, হাদিসটি ’অহংকার’ পরিচ্ছেদে ৬১৭ নম্বরে উল্লিখিত হয়েছে।)[১]
মুসলিম ৯১, তিরমিযী ১৯৯৮, ১৯৯৯, আবূ দাউদ ৪০৯১, ইবনু মাজাহ ৫৯