নিষিদ্ধ বিষয়াবলী
১৮/২৬৪. অধ্যায়ঃ
নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে অভিসম্পাত করা ঘোর নিষিদ্ধ
রিয়াদুস সলেহিন
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «لاَ تَلاَعَنُوا بِلَعْنَةِ اللهِ، وَلاَ بِغَضَبِهِ، وَلاَ بِالنَّارِ». رواه أَبُو داود والترمذي، وقال :[ حديث حسن صحيح ]
বর্ণনাকারী সামুরাহ ইবনে জুন্দুব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমরা একে অন্যের প্রতি আল্লাহর অভিশাপ, তাঁর গযব এবং জাহান্নামের আগুন দ্বারা অভিসম্পাত করো না।’’(আবূ দাঊদ, তিরমিযী হাসান সহীহ)[১]
আবূ দাউদ ৪৯০৬, তিরমিযী ১৯৭৬, ১৯৬৬২