(প্রার্থনামূলক) দো‘আসমূহ
১৭/২৫১. অধ্যায়ঃ
কারো পশ্চাতে তার জন্য দো‘আর ফযীলত
মহান আল্লাহ বলেছেন,﴿وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ ١٠ ﴾ (الحشر: ١٠)“যারা তাদের পরে এসেছে তারা বলে, ’হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং বিশ্বাসে অগ্রণী আমাদের ভ্রাতাদেরকে ক্ষমা কর (এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ রেখো না)।”(সূরা হাশর ১০ আয়াত)তিনি আরও বলেন,﴿وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ١٩﴾(محمد : ١٩)“তুমি ক্ষমা-প্রার্থনা কর তোমার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য।”(সূরা মুহাম্মদ ১৯ আয়াত)তিনি ইব্রাহীম (আঃ) এর দো’আ উদ্ধৃত করে বলেছেন,﴿رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ٤١ ﴾ (ابراهيم: ٤١)“হে আমার প্রতিপালক! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং বিশ্ববাসীদেরকে ক্ষমা করো।”(সূরা ইব্রাহীম ৪১ আয়াত)
রিয়াদুস সলেহিন
وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ يَقُوْلُ: «دَعْوَةُ المَرْءِ المُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ المَلَكُ المُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ». رواه مسلم
বর্ণনাকারী উক্ত রাবী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, কোন মুসলিম তার ভাইয়ের অবর্তমানে তার জন্য নেক দো’আ করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যখনই সে তার ভাইয়ের জন্য নেক দো’আ করে, তখনই ফেরেশতা বলেন, ’আমীন এবং তোমার জন্যও অনুরূপ।”(মুসলিম)[১]
মুসলিম ২৭৩২, ২৭৩৩, আবূ দাউদ ১৫৩৪, ইবনু মাজাহ ২৮৯৫, আহমাদ ২১২০০, ২৭০১০