(আল্লাহর পথে) জিহাদ
১২/২৩৪. অধ্যায়ঃ
জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য
রিয়াদুস সলেহিন
وَعَن السَّائِبِ بنِ يَزِيدَ رضي الله عنه، قَالَ: لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةِ تَبُوكَ تَلَقَّاهُ النَّاسُ، فَتَلَقّيتُهُ مَعَ الصِّبْيَانِ عَلَى ثَنيَّةِ الوَدَاعِ. رواه أَبُو داود بإسنادٍ صحيح بهذا اللفظورواه البخاري قَالَ: ذَهَبنا نَتَلَقَّى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، مَعَ الصِّبْيَانِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ.
বর্ণনাকারী সায়েব ইবনে ইয়াযিদ (রাঃ)
তিনি বলেন, “যখন নবী (ﷺ) তাবূক অভিযান হতে ফিরে এলেন, তখন তাঁকে (আবাল-বৃদ্ধ-বণিতা সকল) মানুষ সবাগত জ্ঞাপন করেছিল। আমিও ছোট শিশুদের সাথে (মদিনার উপকণ্ঠে অবস্থিত) ’সানিয়াতুল অদা’ নামক স্থানে তাঁকে স্বাগত জানিয়েছিলাম।”(আবূ দাউদ- উক্ত শব্দে শুদ্ধ সানাদে)[১]বুখারীতে আছে, সায়েব (রাঃ) বলেন, “আমরা ছোট ছোট ছেলেদের সঙ্গে ’সানিয়াতুল অদা’ নামক স্থানে তাঁকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে গিয়েছিলাম।”
সহীহুল বুখারী ৩০৮৩, ৪৪২৭, ৪৪২৮, তিরমিযী ১৭১৮, আবূ দাউদ ২৭৭৯, আহমাদ ১৫২৯৪