বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে
৯/২৩০. অধ্যায়ঃ
প্রত্যেক মাসে তিনটি করে রোযা রাখা মুস্তাহাব, প্রতি মাসে শুক্ল পক্ষের ১৩,১৪ ও ১৫ তারিখে রোযা পালন করা উত্তম।। অন্য মতে ১২,১৩, ও ১৪ তারিখে। প্রথমোক্ত মতটিই প্রসিদ্ধ ও বিশুদ্ধ।
রিয়াদুস সলেহিন
وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمْرِو بنِ العَاصِ رَضِيَ الله عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «صَوْمُ ثَلاَثَةِ أيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ». متفقٌ عَلَيْهِ
বর্ণনাকারী ‘আব্দুল্লাহ ইবনে আম্র ইবনে আ'স (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “প্রতি মাসে তিনটি করে রোযা রাখা, সারা বছর ধরে রোযা রাখার সমান।”(বুখারী, মুসলিম)[১]
সহীহুল বুখারী ১১৫৯, ১৯৭৫