বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে
৯/২১৫. অধ্যায়ঃ
দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ
রিয়াদুস সলেহিন
وَعَنْ حُذَيْفَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا قَامَ مِن النَّومِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ . متفقٌ عَلَيْهِ
বর্ণনাকারী হুযাইফা (রাঃ)
তিনি বলেন, ’রাসূলুল্লাহ (ﷺ) যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি মিসওয়াক বাদাঁতন দিয়ে দাঁত মেজে নিতেন।’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ২৪৬, ৮৮৯, ১১২৬, মুসলিম ২৫৫, নাসায়ী ২, ১৬২১-১৬২৪, আবূ দাউদ ১৬৫৫, ইবনু মাজাহ ২২৯৪৮, দারেমী ৬৮৫