বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে

৯/২০১. অধ্যায়ঃ

মাগরিবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ

এ বিষয়ে ইবনে উমার ও আয়েশা (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বিশুদ্ধ হাদিস (১১০৫, ১১২২ নম্বরে) গত হয়েছে; যাতে আছে যে, মাগরিবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ রাকআত নামায পড়তেন।

রিয়াদুস সলেহিন

وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: لَقَدْ رَأيْتُ كِبَارَ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِندَ المَغْرِبِ. رَوَاهُ البُخَارِيُّ

বর্ণনাকারী আনাস (রাঃ)

তিনি বলেন, ’আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তাঁরা মাগরিবের সময় থামগুলোর দিকে দ্রুত বেগে অগ্রসর হতেন।’ (দু’ রাকআত সুন্নত পড়ার উদ্দেশ্যে।) (বুখারী)[১]

সহীহুল বুখারী ৫০৩, ৬২৫, মুসলিম ৮৩৬, ৮৩৭, নাসায়ী ৬৮২, আবূ দাউদ ১২৮২, আহমাদ ১১৯০১, ১২৬৬৫, ১৩৫৭১, ১৩৫৯৬, ইবনু মাজাহ ১১৬৩, দারেমী ১৪৪১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18