বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে

৯/১৯৭. অধ্যায়ঃ

ফজরের দু’ রাকআত সুন্নত হাল্কা পড়া, তাতে কি সূরা পড়া হয় এবং তার সময় কি?

রিয়াদুস সলেহিন

وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي رَكْعَتَي الفَجْرِ فِي الأُولَى مِنْهُمَا: ﴿ ‏قولوا آمنا بالله وما أنزل إلينا﴾ [البقرة: ١٣٦] الآيَةَ الَّتِي فِي البَقَرَةِ، وَفِي الآخِرَةِ مِنْهُمَا: ﴿آمنا بالله واشهد بأنا مسلمون﴾ [ال عمران: ٥٢] .وفي رواية: وَفِي الآخِرَةِ الَّتي فِي آلِ عِمْرَانَ: ﴿تعالوا إلى كلمة سواء بيننا وبينكم﴾ [ال عمران: ٦٤]

বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) ফজরের সুন্নত নামাযের প্রথম রাকআতে ’ক্বূলূ আমান্না বিল্লাহি অমা উনযিলা ইলাইনা’ (১৩৬নং) শেষ আয়াত পর্যন্ত - যেটি সূরা বাকারায় আছে - পাঠ করতেন। আর তার দ্বিতীয় রাকআতে ’আমান্না বিল্লাহি অশহাদ বিআন্না মুসলিমূন’ (আলে ইমরানের ৫২নং আয়াত) পড়তেন।অন্য বর্ণনায় আছে, দ্বিতীয় রাকআতে আলে-ইমরানের (৬৪নং আয়াত) ’তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা অবাইনাকুম’ পাঠ করতেন। (মুসলিম)[১]

মুসলিম ৭২৭, নাসায়ী ৯৪৪, আহমাদ ২০৪৬, ২৩৮৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18