বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে
৯/১৯৬. অধ্যায়ঃ
ফজরের দু’ রাকআত সুন্নতের গুরুত্ব
রিয়াদুস সলেহিন
وَعَنْها، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «رَكْعَتَا الفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا». رواه مُسلِمٌ . وفي رواية: «لَهُمَا أحَبُّ إليَّ مِنَ الدُّنْيَا جَمِيعاً»
বর্ণনাকারী উক্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা
নবী (ﷺ) বলেছেন, “ফজরের দু’ রাকআত (সুন্নত) পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম।” (মুসলিম) [১] অন্য এক বর্ণনায় বলা হয়েছে, “ঐ দুই রাকআত আমার নিকট দুনিয়ার সবকিছু থেকে অধিক প্রিয়।”
মুসলিম ২৫, তিরমিযী ৪১৬, নাসায়ী ১৭৫৯, আহমাদ ২৫৭৫৪