নামাজ শুরু করা

১১/৭১. অধ্যায়ঃ

'ইশার সলাতে 'ওয়াশ্ শাম্সি ওয়াযুহা-হা-'পাঠ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: صَلَّى مُعَاذُ بْنُ جَبَلٍ لِأَصْحَابِهِ الْعِشَاء، فَطَوَّلَ عَلَيْهِمْ فَانْصَرَفَ رَجُلٌ مِنَّا فَأُخْبِرَ مُعَاذُ عَنْهُ، فَقَالَ: إِنَّهُ مُنَافِقٌ، فَلَمَّا بَلَغَ ذَلِكَ الرَّجُلَ دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا قَالَ مُعَاذٌ، فَقَالَ لَهُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُرِيدُ أَنْ تَكُونَ فَتَّانًا يَا مُعَاذٌ؟ إِذَا أَمَمْتَ النَّاسَ فَاقْرَأْ بِالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»

বর্ণনাকারী জাবির (রাঃ)

মুআয ইবনু জাবাল (রাঃ) তাঁর সাহাবীদের নিয়ে ইশার সালাত আদায় করছিলেন। তিনি সালাত দীর্ঘ করলে আমাদের মধ্য থেকে এক ব্যক্তি চলে গেল। মুআয (রাঃ)-কে এ সংবাদ দেওয়া হলে তিনি বললেন, সে ব্যক্তি মুনাফিক। ঐ ব্যক্তির কাছে এ সংবাদ পৌঁছলে সে ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে গেল এবং মুআয (রাঃ) যা বলেছিলেন তা তাঁকে অবহিত করল। নবী (ﷺ) তাঁকে বললেন, “হে মুআয! তুমি কি (মানুষদের মধ্যে) ফিতনা সৃষ্টি করতে চাও? যখন তুমি লোকদের ইমামতি করবে তখন ওয়াশ্‌শামসি ওয়াদুহা-হা (সূরা আশ-শামস ৯১), সাব্বিহিস্‌মা রব্বিকাল আ'লা (সূরা আল আ'লা ৮৭), ওয়াল-লাইলি ইযা ইয়াখ্‌শা (সূরা আল-লাইল ৯২) এবং ইক্‌রা বিস্‌মি রব্বিকা (সূরা আল-আলাক ৯৬) পড়ে নিবে।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18