পবিত্রতা

১/৮২. অধ্যায়ঃ

মাথা মাসাহ এর সংখ্যা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ، وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন যায়দ (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ওজু করতে দেখেছি। তিনি তিনবার মুখমণ্ডল ধৌত করেন এবং দুবার করে হাত ধৌত করেন এবং দুবার করে পা ধৌত করেন ও মাথা মাসেহ করেন দুবার।

[১] দু’বার মাথা মসেহ করার অর্থ হচ্ছে একবার হাত পেছনে নেওয়া আর একবার মাথার পেছন থেকে সামনে ফিরিয়ে আনা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18