নামাজ শুরু করা

১১/৬৪. অধ্যায়ঃ

মাগরিবে সূরাহ্ মুরসালাত পাঠ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ قَالَتْ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ الْمَغْرِبَ فَقَرَأَ الْمُرْسَلَاتِ» مَا صَلَّى بَعْدَهَا صَلَاةً حَتَّى قُبِضَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী উম্মুল ফযল বিন্‌ত হারিস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে তাঁর গৃহে মাগরিবের সালাত আদায় করলেন। তিনি তাতে (সূরা আল-মুরসালাত ৭৭) পড়লেন। এরপর তিনি আমাদের নিয়ে তাঁর ইন্তিকালের আগে আর কোন সালাত আদায় করেননি।

[১] রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাধারণত মাগরিবের সালাত ছোট সূরা পাঠ করতেন। কিন্তু এ সালাতে বড় বড় সূরা পাঠ করা করাও যে বৈধ তা ব্যক্ত করার জন্য তিনি ভাল কোন সময় বড় সূরাও পাঠ করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18