নামাজ শুরু করা

১১/৬২. অধ্যায়ঃ

মাগরিবের সলাতে ক্বিসারে মুফাস্সাল পড়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ، عَنْ الضَّحَّاكِ بْنُ عُثْمَانَ، عَنْ بُكَيْرِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «مَا صَلَّيْتُ وَرَاءَ أَحَدٍ أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فُلَانٍ - فَصَلَّيْنَا وَرَاءَ ذَلِكَ الْإِنْسَانِ وَكَانَ يُطِيلُ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَيُخَفِّفُ فِي الْأُخْرَيَيْنِ، وَيُخَفِّفُ فِي الْعَصْرِ، وَيَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ، وَيَقْرَأُ فِي الْعِشَاء بِالشَّمْسِ وَضُحَاهَا وَأَشْبَاهِهَا، وَيَقْرَأُ فِي الصُّبْحِ بِسُورَتَيْنِ طَوِيلَتَيْنِ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

আমি এমন কোন ব্যক্তির পিছনে সালাত আদায় করিনি যার সালাত অমুক ব্যক্তির সালাতের চেয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ।অতঃপর আমরা ঐ ব্যক্তির পিছনে সালাত আদায় করলাম। তিনি যুহরের প্রথম দুই রাকাত লম্বা করতেন, পরের দুই রাকাত সংক্ষিপ্ত করে আদায় করতেন। আসরের সালাতও সংক্ষিপ্ত করে আদায় করতেন। আর মাগরিবে কিসারে মুফাস্‌সাল পাঠ করতেন। আর ইশার সালাত আদায় করতেন “ওয়াশ শামসি ওয়াযুহা-হা-” এবং এর মতো সূরা দ্বারা। আর ফজরের সালাতে দুটি দীর্ঘ সূরা পাঠ করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18