নামাজ শুরু করা

১১/৬১. অধ্যায়ঃ

ক্বিয়াম এবং ক্বিরাআত সংক্ষিপ্ত করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا الْعَطَّافُ بْنُ خَالِدٍ، عَنْ زَيْدِ بْنُ أَسْلَمَ قَالَ: دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَقَالَ: «صَلَّيْتُمْ؟» قُلْنَا: نَعَمْ. قَالَ: «يَا جَارِيَةُ هَلُمِّي لِي وَضُوءًا، مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِمَامِكُمْ هَذَا» قَالَ زَيْدٌ: وَكَانَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ، وَيُخَفِّفُ الْقِيَامَ وَالْقُعُودَ---[حكم الألباني] صحيح لغيره

বর্ণনাকারী যায়িদ ইব্‌ন আসলাম (রহঃ)

আমরা আনাস ইবনে মালিক (রাঃ)-এর নিকট পৌঁছলাম। তিনি বললেন, তোমরা সালাত আদায় করেছ কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, “হে বালিকা! আমার জন্য ওজুর পানি আনো। আমি অন্য কোন ইমামের পশ্চাতে সালাত আদায় করিনি, যার সালাত তোমাদের এ ইমাম (উমর ইবনে আবদুল আজিজ)-এর চেয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ।”যায়দ বলেন, উমর ইবনে আবদুল আজিজ (রহঃ) রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করতেন। আর দাঁড়ানো এবং বসায় অপেক্ষাকৃত কম বিলম্ব করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18