নামাজ শুরু করা

১১/৩৩. অধ্যায়ঃ

ইমামের উচ্চৈঃস্বরে 'আ-মীন' বলা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ الزُّبَيْدِيِّ، قَالَ: أَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَمَّنَ الْقَارِئُ فَأَمِّنُوا؛ فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ، فَمَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةَ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিলাওয়াতকারী যখন 'আ-মীন' বলেন তখন তোমরাও 'আ-মীন' বলবে। কারণ ফেরেশতাগণও আ-মীন বলে থাকেন। সুতরাং যার 'আ-মীন' বলা ফেরেশতাগণের 'আ-মীন' বলার সাথে মিলে যাবে, আল্লাহ তা'আলা তার পূর্বের পাপ মার্জনা করবেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18