নামাজ শুরু করা
১১/২২. অধ্যায়ঃ
'বিসমিল্লা-হির রহমা-নির রহীম' বলতে উচ্চৈঃস্বর পরিত্যাগ করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: أَنْبَأَنَا أَبُو حَمْزَةَ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُسْمِعْنَا قِرَاءَةَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَصَلَّى بِنَا أَبُو بَكْرٍ وَعُمَرُ فَلَمْ نَسْمَعْهَا مِنْهُمَا»
বর্ণনাকারী আনাস ইবন মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে সালাত আদায় করলেন কিন্তু তিনি আমাদেরকে "বিসমিল্লাহির রাহমানির রাহিম"-এর কিরাআত শুনাননি। আর আবু বকর এবং উমর (রাঃ)-ও আমাদের নিয়ে সালাত আদায় করেছেন। তাঁদের থেকেও আমরা তা শুনিনি।