পবিত্রতা

১/৫৯. অধ্যায়ঃ

উযু করতে একজন লোকের জন্যে কতটুকু পরিমাণ পানি যথেষ্ট

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيَّ»

বর্ণনাকারী আনাস ইব্‌ন মালিক (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) এক মাক্কুক (৬২৫ গ্রাম) পরিমাণ পানি দিয়ে ওজু করতেন এবং পাঁচ মাক্কুক (তিন কেজি) পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।

[৩] মাক্কূক অর্থ এক মুদ্দ। আর ১ মুদ্দ ইরাকের ফকীহগণের মতে ২ রতল বা ১ লিটার (প্রায়) এবং হিজাযের ফকীহগণের মতে ১ রতল ও ১ রতলের তিনভাগের একভাগ বা পৌণে ১ লিটার (প্রায়)। উল্লেখ্য, ১ রতল=৪০ তোলা। -অনুবাদক

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18